সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফোর্বসের তালিকায় বিয়ন্সে, পঞ্চম বিলিয়নেয়ার সংগীতশিল্পী হলেন তিনি

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিনোদন: বিশ্বসংগীতের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক ছুঁলেন বিয়ন্সে। ফোর্বসের সর্বশেষ তালিকায় আনুষ্ঠানিকভাবে কোটিপতি বা বিলিয়নেয়ার সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন এই মার্কিন সুপারস্টার। এর মধ্য দিয়ে তিনি পঞ্চম সংগীতশিল্পী হিসেবে বিলিয়নেয়ারদের অভিজাত তালিকায় জায়গা করে নিলেন। ফোর্বস ২৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানায়, ৪৪ বছর বয়সী এই গ্র্যামি বিজয়ী শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারের সাফল্য, ট্যুর আয় ও ব্যবসায়িক বিনিয়োগের সমন্বয়ে এই অবস্থানে পৌঁছেছেন। এর আগে সংগীতজগৎ থেকে এই তালিকায় জায়গা করে নেন টেলর সুইফট, ব্রুস স্প্রিংস্টিন, রিহানা এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে-জেড। সংগীতজগতে বিয়ন্সের সাফল্যের ধারাবাহিকতা সাম্প্রতিক বছরগুলোতে আরও স্পষ্ট। ২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে তার কান্ট্রি অ্যালবাম ‘কাউবয় কার্টার’ জিতে নেয় অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার। একই সঙ্গে সেরা কান্ট্রি অ্যালবাম বিভাগে জয়ী হয়ে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়েন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৫টি গ্র্যামি পুরস্কার জিতেছেন বিয়ন্সে, মনোনয়ন পেয়েছেন ৯৯ বার। ডেসটিনি’স চাইল্ড ব্যান্ডের সদস্য হিসেবে তার সংগীতজীবনের সূচনা। নব্বইয়ের দশকের শেষ দিকে এই ব্যান্ডই তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। পরে একক শিল্পী হিসেবে প্রকাশিত একের পর এক অ্যালবাম তাকে পপ ও আরঅ্যান্ডবি সংগীতের শীর্ষে পৌঁছে দেয়। লাইভ নেশনের তথ্য অনুযায়ী, বিয়ন্সের সাম্প্রতিক ‘কাউবয় কার্টার’ ট্যুর থেকে আয় হয়েছে ৪০০ মিলিয়ন ডলারের বেশি। এটি ইতিমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ আয়কারী কান্ট্রি ট্যুর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে তার ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ ইউরোপ ও উত্তর আমেরিকাজুড়ে বিপুল সাড়া ফেলেছিল। বিশেষজ্ঞদের মতে, বিয়ন্সের কনসার্ট স্টকহোমের মতো শহরে হোটেল ও রেস্তোরাঁর দাম বাড়িয়ে দেয়, এমনকি স্থানীয় অর্থনীতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। সংগীতের বাইরে ব্যবসায়িক ক্ষেত্রেও সমানভাবে সফল বিয়ন্সে। পোশাক ব্র্যান্ড, হেয়ার প্রোডাক্টস এবং একটি হুইস্কি ব্র্যান্ডে বিনিয়োগ তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। ২০২৪ সালে বিলবোর্ড তাকে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ পপ তারকা হিসেবে ঘোষণা করে, যা তার সাংস্কৃতিক প্রভাবের আরেকটি স্বীকৃতি। নব্বইয়ের দশকে ‘স্টার সার্চ’ প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু করা বিয়ন্সে আজ শুধু সংগীতশিল্পী নন, বরং বৈশ্বিক বিনোদন ও ব্যবসাজগতের অন্যতম প্রভাবশালী নাম।

 


এই বিভাগের আরো খবর