সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের ৪ টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের শতকরা হিসাবের গরমিলসহ বিভিন্ন ত্রুটির কারণে ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
শনিবার(৩ জানুয়ারি ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী স,ম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী এস,এম মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে এলডিপির প্রার্থী মো. হাসান ইমাম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। ঋণখেলাপি থাকা ও ভোটের শতকরা হিসাবের গরমিলসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত এসব প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন বলে জানান এ কর্মকর্তা


এই বিভাগের আরো খবর