সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সমুদ্র সৈকতে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বিনোদন:ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই দেশের বাইরে দেখা যায় তাকে; মূলত অবকাশ যাপনেই ছুটে বেড়ান বিভিন্ন স্থানে। আর এ কারণে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। সদ্য বিদায়ী ২০২৫ সালটি মিমের জন্য বেশ ভালোই কেটেছে। বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই কাটিয়েছেন। গত ৩১ ডিসেম্বর একটি ভিডিওর মাধ্যমে তিনি পুরো বছরের স্মৃতিচারণ করেন। সেখানে সমুদ্র সৈকত, রিসোর্ট, রেস্টুরেন্ট, পাহাড় ও ঝরনার পাশাপাশি নিজের জিমের মুহূর্তগুলোও তুলে ধরেন। ভিডিওর ক্যাপশনে ‘গুডবাই ২০২৫’ লিখে বছরটিকে বিদায় জানান তিনি। বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি। ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে। নায়িকা তার এই সুন্দর মুহূর্ত প্রকাশের সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। লিখেছেন, ‘কিছু চলমান মুহূর্ত; নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বছরটা হোক সুখের।’ আর এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে মিমের মন্তব্য ঘর। উল্লেখ্য, ভ্রমণে মিমের বিশেষ শখের কথা সবারই জানা। কখনও থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি, নতুন বছরের শুরুতেই মিমের এই ‘ভ্রমণকন্যা’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে।


এই বিভাগের আরো খবর