সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিডনির নতুন সিনেমা থেকে কাটা পড়লো নগ্ন দৃশ্য

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বিনোদন:অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনি ও আমান্ডা সেফ্রিড অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘দ্য হাউসমেইড’ মুক্তি পেয়েছে ১৯ ডিসেম্বর। ছবিতে অভিনয় ও টান টান সম্পর্কের উপস্থাপনার জন্য ইতিবাচক রিভিউ পাচ্ছে। ব্যবসাও ভালোই করছে। সিনেমাটি এখন মুক্তি পাবে ভারতে। তবে মুক্তির আগে ছবিটির নগ্ন দৃশ্য কেটে দিয়েছে দেশটির সার্টিফিকেশন বোর্ড। ভারতীয় সার্টিফিকেশন বোর্ড বেশ কয়েকটি বদল দিয়েছে সিনেমাটিতে। এর মধ্যে নগ্ন দৃশ্য কর্তন ছাড়াও কয়েকটি দৃশ্যে অডিও মিউট করে দিতে বলেছে। ছবিটির ৮ মিনিটের দৃশ্য কেটে দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক কালে ভারতীয় সেন্সর কর্তৃক কোনো সিনেমার সর্বোচ্চ কর্তন। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, সিডনি সুইনির একটি দীর্ঘ, অন্তরঙ্গ দৃশ্য ভারতের সংস্করণে দেখা যাবে না। একই ধরনের আরেকটি দৃশ্যও কাটা হয়েছে। এ ছাড়া আমান্ডা সেফ্রিডের একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে। তবে প্রধান অভিনেতা ব্র্যান্ডন স্কলেনারের একটি অংশ পুরো বাদ না দিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে মূল সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ১১ মিনিট ৪৬ সেকেন্ড হলেও ভারতের সংস্করণের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫ মিনিট ৪৬ সেকেন্ড।


এই বিভাগের আরো খবর