সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট: বাগেরহাটে অসহায়, দরিদ্র ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি পিসি কলেজ সড়কে সুপ্তি মহিলা
উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।
সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর,
বাগেরহাটের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। এসময়, বাগেরহাট উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা এস এম মোরশেদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম
রাজ, আশ বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামরুজ্জামান, আশার আলো বাংলাদেশ-এর
পরিচালক মোঃ কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আসাদসহ বিভিন্ন শ্রেনি পেশার
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন স্থানীয় শতাধিক শীতার্তদের মাঝে চাঁদর, হুডি, সোয়েটার প্রদান করা
হয়। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশি দরিদ্ররা।
রাশিদা বেগম (৫৫) বলেন,শীত খুব বেশি পড়েছে, রাতে ঘুমানো কষ্টকর হয়ে
যাচ্ছিল। আজ কম্বল আর চাদর পেয়ে অনেক স্বস্তি লাগছে। এমন সাহায্য আমাদের
জন্য অনেক বড় পাওয়া।
আবদুল মালেক (৪৮) বলেন,দিনে কাজ করি, রাতে শীতের যন্ত্রণা বেশি।  ফুলহাতা
গেঞ্জি পেয়ে খুব খুশি হয়েছি। এই শীতে এগুলো অনেক কাজে আসবে।
সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল বলেন,
প্রতিষ্ঠার পর থেকে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করে
আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর