সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেলে আসা দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করলেন মালাইকা আরোরা

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিনোদন:বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে চাপা পড়ে থাকা অনেক যন্ত্রণার কথা মাঝেমধ্যেই সামনে আসে। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মালাইকা আরোরা ও আরবাজ খান। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। আরবাজ আবারও সংসার পেতেছেন, বাবাও হয়েছেন। তবে মালাইকা একাকী জীবন কাটালেও ব্যক্তিগত অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবার মুখ খুললেন তার ফেলে আসা দিনগুলো নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, কম বয়সে বিয়ের পিঁড়িতে বসা এবং পরবর্তীতে সেই সংসার টিকিয়ে রাখার লড়াইটা মোটেও সহজ ছিল না তার জন্য। মালাইকা বলেন, ‘আমি চেয়েছিলাম আমার বিয়েটা যেন সারাজীবন টিকে যায়। কিন্তু সেটা হয়নি। তবে এর মানে এই নয় যে, আমি ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। কারণ জীবনে যা হওয়ার ছিল, তা-ই ঘটেছে। কোনো কিছুই আসলে পরিকল্পনা মেনে হয় না।’ এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে মালাইকা এবার তুলে ধরেছেন পর্দার ওপারের কিছু কঠিন বাস্তবতা। তার দাবি, বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছুই তাকে সহ্য করতে হয়েছে। এমনকি তার নিজের অনেক ব্যক্তিগত সিদ্ধান্তে অন্যদের হস্তক্ষেপ থাকতো। শ্বশুরবাড়ির লোকেদের খবরদারির কারণে অনেক সময় জোর করে অনেক সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া হতো বলেও আভাস দেন তিনি।

 


এই বিভাগের আরো খবর