সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুনের হুমকি দেওয়া হয়েছিলো আমির খানকে

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের আমির খান দীর্ঘদিন ধরে খুনের হুমকির মুখে ছিলেন, এমন বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের এই ভাগ্নে জানান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে আমির খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়; দেশ ছাড়ার চাপও সৃষ্টি করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক বছরে বলিউডের অনেক মুসলিম তারকাই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন। এর মধ্যে নিয়মিত হত্যার হুমকি পান সালমান খান। এছাড়াও সাইফ আলি খানের বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে। এমনকি চলতি বছর মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে শাহরুখ খানের প্রাণনাশের হুমকির ফোন আসে। এবার সেই তালিকায় যুক্ত হলো আমির খানের নামও। ইমরান খান জানান, টেলিভিশন শো ‘সত্যমেব জয়তে’ উপস্থাপনার সময় আমির খান সমাজের নানা সংবেদনশীল বিষয় তুলে ধরেন, যা একাংশের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। ইমরান খান বলেন, ‘আমার শৈশব থেকেই আমিরকে দেখে আসছি। মামা তার সব কাজই সততার সঙ্গে করেন। সত্যমেব জয়তে’ শোয়ে দেশের কন্যাভ্রুণ হত্যা করার বিরুদ্ধে সরব হয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল তাকে। ওই টক শোয়ে শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, এমনকি রাজনৈতিক নানা ইস্যু তুলে ধরেছিলেন তিনি। আর তাতেই বারবার বিতর্কে জড়াতে হয় আমিরকে।নের হুমকিও পেয়েছিলেন। যদিও তিনি সবসময় এসব বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু দীর্ঘদিন ধরে আমার মামাকে (আমির খান) দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক।’ তবে কারা এই হুমকির সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ইমরান খান।


এই বিভাগের আরো খবর