সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিলিয়নেয়ারের তালিকায় নাম লেখালেন বিয়ন্সে

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:প্রথমবারের মতো বিলিয়নেয়ারের তালিকায় উঠল বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সের নাম। সম্প্রতি ব্যবসা ও অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস এই শিল্পীকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের হিসেবে ঘোষণা করেছে। ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা) বেশি সম্পদের মালিক। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে-জি। চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার; তার সফল ক্যারিয়ারের সুবাদে শিগগিরই বিলিয়নেয়ারের সীমা অতিক্রম করবেন। সেই পূর্বাভাসই এবার বাস্তবে রূপ নিল। ২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে প্রায় ৬০ কোটি ডলার আয় হয়, যা তাকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই ট্যুেরর কনসার্ট নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার পান বিয়ন্সে। সব মিলিয়ে বর্তমানে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ রয়েছে এই মার্কিন পপ তারকার।


এই বিভাগের আরো খবর