সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের প্রশিক্ষন  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৭ডিসেম্বর)দুপুরে উপজেলার মিম অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

  জার্মানের সহযোগিতা ডয়চে জুসামেন আরবাইট এর সহায়তায় সুন্দরবন সুরক্ষা প্রকপ্লের আওতায় সুন্দরবনের যুব ফোরামের সদস্যদের জন্য দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। বিশেষ অতিথি ছিলেন রুপান্তরের মনিটরিং কর্মকর্তা দীপ সাহা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন,খুলনা ইউনির্ভাসিটির শিউলী চাকমা ও মোঃ মাহফুজ।

সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশগত সংকট, প্লাস্টিক ও অন্যান্য দূষণের ক্ষতিকর প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি, কমিউনিটি সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রশিক্ষণে খন্দকার জিলানী হোসেন বলেন, সুন্দরবনের টেকসই উন্নয়ন ও বাস্তুতন্ত্র রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের সদস্যরা পরিবেশ রক্ষায় আরও সংগঠিতভাবে কাজ করতে অনুপ্রাণিত হবে এবং নিজেদের এলাকায় দূষণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#


এই বিভাগের আরো খবর