সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্টাইলিশ লুকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি; বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা। কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’। নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন।


এই বিভাগের আরো খবর