সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন, অর্থাৎ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে যেমন উত্তাল রাজনীতি, তেমনি আবেগে ভাসছে সাংস্কৃতিক অঙ্গনও। সেই আবেগকে সুর ও কথায় বেঁধে নতুন গান প্রকাশ করলেন বিএনপির সমর্থক জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচিত গান ‘নেতা আসছে’। এটি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গানটির কথায় ফুটে উঠেছে প্রত্যাবর্তনের আশা, অপেক্ষা আর আবেগ। গানের কথায় শোনা যায়, ‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। সম্প্রতি দলটির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক সাড়া ফেলে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গানটি নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। রাজনৈতিক প্রত্যাবর্তনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই গান। অনেকের মতে, ‘নেতা আসছে’ শুধু একটি গান নয়, বরং দীর্ঘ অপেক্ষার পর ফিরে আসার আবেগের সংগীতময় প্রকাশ।


এই বিভাগের আরো খবর