সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন ‘লায়ন কিং’খ্যাত ইমানি ডিয়া

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ব্রডওয়ের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের আবহ। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। নিহত ইমানির তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। আফ্রিকান সংস্কৃতির আদলে তৈরি পোশাক ও সেট দিয়ে সাজানো ‘দ্য লায়ন কিং’ ব্রডওয়ের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ও সাড়াজাগানো নাটক।


এই বিভাগের আরো খবর