সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের মা হলেন ভারতী সিং

প্রতিনিধি: / ৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিনোদন: দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী এবং সঞ্চালক ভারতী সিং। প্রথম সন্তানের তিন বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল ভারতীর।
কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ওই সময় অসুস্থ অনুভব করায় ভারতীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার স্বামী চিত্রনাট্যকার, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া।
হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। এরপরই তারকা দম্পতি সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান ইনস্টাগ্রামে। দীর্ঘ সময় প্রেমের পর ভারতী সিং ভালোবেসে বিয়ে করেন হর্ষ লিম্বাচিয়াকে। ২০১৭ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। তাদের প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয় ২০২২ সালের এপ্রিল মাসে। প্রথম সন্তান পুত্র হওয়ায় এবার অবশ্য একটা মেয়ে সন্তানের শখ ছিল কমেডি কুইনের। তবে আরেকটি ছেলে সন্তান হওয়াতেও খুশি ভারতী-হর্ষ দম্পতি।


এই বিভাগের আরো খবর