সর্বশেষ :
বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:  খুলনার পাইকগাছায় নারীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের নির্দেশনায় এলাকার নারীরা এ দোয়া মাহফিল এর আয়োজন করে। পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা আক্তার, তামান্না ইয়াসমিন, ফাতেমা খাতুন, নুরজাহান বেগম, কুলসুম বেগম, সোনিয়া খাতুন, পারুল বেগম, যমুনা রাণী ঢালী, সালমা খাতুন, সুমিত্রা ঘোষ, অনিমা রাণী ঢালী, তনুশ্রী মন্ডল, রেখা রাণী সানা, পার্বতী মন্ডল, সুমী হালদার, অর্চনা সরকার, কবিতা সানা, অঞ্জনা, লক্ষী রাণী, শেফালী, সরস্বতী, কাকলী ও আরতী। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সেলিনা আক্তার।


এই বিভাগের আরো খবর