Dhaka ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ Time View
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে ” প্রডাক্টিভ রেডিনেস এন্ড আর্লি প্রটেকশন এগেনেস্ট সাইক্লোন রিস্ক ( পিআরইপিএআর) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ উপজেলা পর্যায়ে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিপিপি’র উপ পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল ও সুকুমার কবিরাজ। নবলোকের ফোকাল পার্সন রিয়াদুল করিম এর চেয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিনতা সরকার, চম্পক বিশ্বাস, আসমা বেগম, নাসিমা বেগম, লক্ষীরাণী সরকার, মেরী রাণী সরদার, নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, এনজিও প্রতিনিধি আয়ূব আলী, মোস্তফা কামাল সরদার ও বাদশা। কর্মশালায় উপজেলা পর্যায়ে সাইক্লোন প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করা, বাস্তবসম্মত সমাধান নির্ধারণে অংশীজনদের মধ্যে যৌথ প্রতিফলন সৃষ্টি করা, দুর্যোগ প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, কমিউনিটি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাইক্লোন প্রস্তুতির চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর বিষয় সমূহ এবং সম্ভাব্য করণীয় সংক্রান্ত গুরুত্বারোপ করা হয়।
Tag :
About Author Information

জনপ্রিয়

পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত 

Update Time : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫