সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে। 

মো. নজরুল ইসলাম জানান, “ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছি। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী থাইল্যান্ড থেকে সে দেশে এসেছে। এরপর ইমিগ্রেশনে তার দেশত্যাগের কোনো তথ্য নেই।”

‘হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দু’জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের কাছ থেকে তথ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কারণ, পরিবারের সদস্যরা রোগীকে নিয়ে ব্যস্ত। পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে’-উল্লেখ করেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু একজন জুলাই যোদ্ধা হাদিই না, লক্ষ জুলাই যোদ্ধা আছে। তাদের সবাইর নিরাপত্তা দেয়া সম্ভব না। তবে হাই থ্রেট যাদের আছে, তাদের নিরাপত্তা দেয়া হবে।”

‘হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দু’জন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে। তাদের কাছে এ ধরনের কোনো তথ্য আছে কিনা, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে’-যোগ করেন তিনি।


এই বিভাগের আরো খবর