সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবা হলেন অপূর্ব

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কন্যাসন্তানের বাবা হলেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন এই অভিনেতা। অপূর্ব তার পোস্টে নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবি যুক্ত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’ অপূর্ব আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির কোলজুড়ে কন্যাসন্তানের জন্ম হলো। এর আগে অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন এবং ২০২০ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির ঘরে জায়ান ফারুক আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। শাম্মার আগে অপূর্ব অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।


এই বিভাগের আরো খবর