সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জেমস বন্ড চরিত্রে অভিনয় করা নিয়ে যা বললেন শাহরুখ

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বলিউড বাদশাহ শাহরুখ খানকে হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে-এমন খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে শাহরুখ ভক্তদের মাঝে তৈরি হয়েছে এক উন্মাদনা। সত্যিই কি জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে বলি বাদশাহকে? এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় শাহরুখ খানকে। সেই প্রশ্নের উত্তর নিজ মুখেই দিয়েছেন কিং খান। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে সেই প্রশ্নের জবাব দেন শাহরুখ খান। এ সময় সেই ইভেন্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজলও। জেমস বন্ড চরিত্রে কারা অভিনয় করেছেন, সে প্রসঙ্গে শাহরুখ জানান, তিনি শন কনারিকে ভালোভাবেই চেনেন। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এ অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। আসন্ন ‘কিং’ সিনেমাতেও একই ধাঁচে হাজির হতে যাচ্ছেন বাদশাহ। তাই অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়- এরপর কি হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডে দেখা যাবে? উত্তরে শাহরুখ বলেন, ‘না, আমার উচ্চারণ ওর মতো নয়। ওর পছন্দের পানীয়ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে- আমি তেমন বেশি লড়াকু সিনেমায় কাজ করিনি। এরপর মজা করে কিং খান বলেন, কাজল আমার জীবনে থাকায় তো প্রেমের সিনেমাই করেছি বেশি। বিপরীতে কাজল থাকলে লড়াইয়ের সিনেমা করা যায় না। সেই আলোচনা অনুষ্ঠানে অভিনেত্রী কাজল মনে করিয়ে দেন, শাহরুখ শুধু তার সঙ্গেই নয়, আরও অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। এর উত্তরে বাদশাহ বলেন, ঠিক, তবে যেসব সিনেমায় আমরা সবচেয়ে জনপ্রিয় হয়েছি, সেগুলোর নায়ক-নায়িকা আমরা দুজনে। উল্লেখ্য, জেমস বন্ড চরিত্রে শন কনারি ছাড়াও আরও অভিনয় করেছেন রজার মুর, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন ও ড্যানিয়েল ক্রেগ।


এই বিভাগের আরো খবর