সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন 

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_0

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ পাইকগাছার সোলাদানার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সড়ক উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ হয়। এ বরাদ্দের আওতায় মাটি দ্বারা উন্নয়ন পূর্বক আমুরকাটা বাজার হতে দিঘা অনুপ মন্ডলের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার  রাস্তা পাকাকরণ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। সোমবার থেকে উন্নয়ন কাজ শুরু করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, ঠাকুর দাশ সরকার ও  ঠিকাদার যুবনেতা ফয়সাল রাশেদ সনি সহ বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। উন্নয়ন কাজ শেষ হলে সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।


এই বিভাগের আরো খবর