সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডে হইচই ফেলে দিলেন শাহরুখ খান। কাজল-টুইঙ্কেলের জনপ্রিয় টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ এখনও দেখা যায়নি তাকে। আর তার এই অনুপস্থিতি নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল প্রশ্নের ঝড়। শেষমেশ নীরবতা ভেঙে স্বয়ং কিং খান জানালেন অনুপস্থিতির কারণ, সেই সঙ্গে রসিকতার ছলে কাজল-টুইঙ্কেলের কাছে চাইলেন ক্ষমা। যে দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে কাজল-টুইঙ্কেলের টকশোতে অনুস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয় শাহরুখের কাছে। উত্তরে বলিউড বাদশাহ বলেন, টকশোয়ে যেতে না পারায় আমার খারাপ লেগেছে। তবে আমি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় আমি আর সময় বের করতে পারিনি। এরপর মজা করে শাহরুখ আরও বলেন, ‘আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।’ সবশেষে কাজল-টুইঙ্কেলকে উদ্দেশ করে বলেন, ‘না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।’ সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরানের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। আর সেই কারণেই বর্তমানে শাহরুখ-কাজল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 


এই বিভাগের আরো খবর