সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝড় তুলল ফারিণের ‘মন গলবে না’

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেন এবার পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিলেন। বেশ কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মুক্তি পেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার গাওয়া দ্বৈত গান ‘মন গলবে না’। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নন, একজন পুরোদস্তর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন। তবে শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হলো ফারিণের। গানটি নির্মিত হয়েছে ফারিণের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান। ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মিউজিক ভিডিওতে ফারিণ হয়ে ওঠেন এক আইটেম কুইন! তাকে দেখা গেছে নানা রূপে, নানা ঢঙে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনও সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন। আবার কখনও কালো রহস্যময় সাজে কিংবা সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্ল্যামার। বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা। অভিনয়ের জাদুর পর গানের গলাতেও যে তিনি এতটা পারদর্শী, তা যেন বিশ্বাসই হতে চাইছে না অনেকের। অভিনেত্রী ফারিণের এমন গায়কিতে শ্রোতামহলে ব্যাপক উচ্ছ্বাসের পাশাপাশি বিস্ময়ও তৈরি হয়েছে। নেটিজেনদের মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেই বিস্ময় স্পষ্ট হয়। এক নেটিজেন লিখেছেন, ‘এটা ফারিণের নিজের কণ্ঠের গান! বিশ্বাসই হচ্ছে না।’ আরেকজন প্রশংসা করে লিখেছেন, ‘অপূর্ব সুন্দর, গানটা অনেক ভালো হয়েছে।’ কারও বিস্ময়মাখা মন্তব্য, ‘সত্যিই! ফারিণ এত সুন্দর গান করেন!’ আবার গানের শিরোনামের সঙ্গে মিলিয়ে এক ভক্ত লিখেছেন, ‘আপনার কণ্ঠে তো আমাদের মন গলে গেল!’

 


এই বিভাগের আরো খবর