সর্বশেষ :
ইরানি ড্রোনে ব্রিটিশ সাইপ্রাসে আরএএফ ঘাঁটিতে আঘাত, দাবি প্রেসিডেন্টের এবার সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বাহরাইনে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, এক বাংলাদেশি নিহত তিন দেশের পাল্টাপাল্টি হামলা—যুদ্ধ পরিস্থিতিতে নিহত অন্তত ৬০০ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : চীনে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছয় দেখালেও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দেশটির ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এসব তথ্য দিয়েছে। সিইএনসি বলেছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি। স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, জিনজিয়াংয়ে আঘাত হানা ভূমিকম্পে সীমান্তবর্তী কিরগিজস্তানের কিছু এলাকাও প্রভাবিত হয়। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ভূমিকম্পে স্থানীয় সময় বিকাল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনও ভবন ধস বা হতাহতের খবর পায়নি কাউন্টি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে। সূত্র: রয়টার্স, সিনহুয়া


এই বিভাগের আরো খবর