সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

প্রতিনিধি: / ৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে নতুন অতিথি এসেছে গত ৭ নভেম্বর। অপেক্ষার পালা শেষে ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। গত দুই বছরে কোনো নতুন ছবিতেও তাকে দেখা যায়নি। অবশেষে নতুন সদস্যের আগমনে আনন্দ ছুঁয়েছে ভিকি-ক্যাটরিনার সংসার। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রকাশ্যে আসেননি অভিনেত্রী ক্যাটরিনা। তবে সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসে বাবা হওয়ার পরের অনুভূতি জানালেন অভিনেতা ভিকি কৌশল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিবারে নতুন সদস্য আসার খবর জানান ভিকি ও ক্যাটরিনা। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা তখন লিখেছিলেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ এদিকে বাবা হওয়ার পর নিজের আবেগ যেন আর ধরে রাখতে পারছেন না ভিকি। আনন্দের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম, এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে যেন আমাকে মাটির মানুষ করে দিল।’ বর্তমানে ছেলের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন ভিকি। ছেলেকে প্রকাশ্যেও আনেননি এই তারকা দম্পতি। তবে খুব শিগগিরই পুত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল।


এই বিভাগের আরো খবর