সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তি পাচ্ছে ফারিণ-ইমরানের ‘মন গলবে না’

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, বড়পর্দা আর কণ্ঠশিল্পী হিসেবে সাফল্যের পর এবার তিনি প্রযোজক। আজ বৃহস্পতিবার তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে। ২০২৪ সালের ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই গানটিও ছিল নেটদুনিয়ায় ভাইরাল। এবার সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন তিনি। কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা ‘মন গলবে না’ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে। ফারিণ নিজেও গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’


এই বিভাগের আরো খবর