সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘অন্তরাত্মা’

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’ গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল । এর মধ্যে ‘বরবাদ’ যেমন বঙ্ অফিসে সুপারহিট তকমা পেয়েছে, তেমনি প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় ‘অন্তরাত্মা’। কার্যত মুখ থুবড়ে পড়ে ছবিটি। কোনো প্রকার প্রচারণা ছাড়াই কয়েক বছর আগের নির্মিত সিনেমাটি হঠাৎ প্রেক্ষাগৃহে আসায় দর্শক তা সেভাবে গ্রহণ করেননি। তবে এবার ভিন্ন পথে হাঁটছে সিনেমাটি। আজ বৃহস্পতিবার থেকে সিনেমাটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ দেখা যাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। ‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং হয়েছিল চার বছর আগে ২০২১ সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। এই বছর রোজার ঈদে হঠাৎ করেই সিনেমাটির মুক্তির ঘোষণা আসে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খান ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা।


এই বিভাগের আরো খবর