সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আইনি বিপাকে পড়লেন নেহা শর্মা

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিশাল অংকের আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে ভারতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান চলছে। গুরুতর অভিযোগের তদন্তের মুখে পড়েছে বলিউড এবং টলিউডের প্রথম সারির বহু তারকা। এবার বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে এই অভিযোগে নোটিশ পাঠিয়েছিল ইডি। নেহা শর্মা হলেন কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে। পিটিআই সূত্রের খবর, নোটিশ পাওয়ার পর গত মঙ্গলবার ইডির কার্যালয়ে হাজিরা দেন নেহা শর্মা। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নেহা শর্মা প্রথম নন, অনলাইন বেটিং অ্যাপের প্রচার বা বিজ্ঞাপন করার সূত্রে এর আগে বলিউডের একাধিক তারকা ইডির সমন পেয়েছেন। বলিউড-টলিউড তারকা, প্রাক্তন খেলোয়াড়, এমনকি জনপ্রিয় নেটপ্রভাবী বা ইনফ্লুয়েন্সাররাও এই তদন্তের আওতায় এসেছেন। প্রসঙ্গত, নেহা শর্মা ২০০৭ সালে তেলেগু ছবি ‘চিরুথা’-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং বলিউডে তার পরিচিতি আসে ২০১০ সালের সিনেমা ‘ক্রুক’ এর মাধ্যমে। এরপর তিনি ক্যায়া সুপার কুল হ্যায় হাম, ইয়ংগিস্তান, তুম বিন ২ এবং ব্লকবাস্টার ছবি তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি তিনি কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন।


এই বিভাগের আরো খবর