সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নিজের সুর দিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বেশ সরব রয়েছেন। এবার ভক্ত-অনুরাগীদের সুখবর জানিয়েছেন। বাবা হয়েছেন ইমরান মাহমুদুল। ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভক্ত-অনুরাগীদের জানয়েছেন। তিনি লেখেন, “আলহামদুল্লিলাহ, আলহামদুল্লিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।” স্ত্রী ও মেয়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমিন।’ এদিকে কমেন্ট বঙ্ েসংগীতশিল্পী পড়শী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অভিনন্দন কন্যার বাবা মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।’ উল্লেখ্য, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী গানকেই তার আয়ের মূল পথ হিসেবে বেছে নেন।


এই বিভাগের আরো খবর