সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আবেদনময়ী লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসের মেলবন্ধন যেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে প্রতিটি মুহূর্তেই আলাদা করে তুলে ধরে। পর্দার বাইরেও সাহসী লুক নিয়ে তিনি করেন পরীক্ষা-নিরীক্ষা, আর সেই সাহসী ফ্যাশন সেন্স আবারও নজর কাড়ল তুর্কিতে তোলা তার সাম্প্রতিক ছবিগুলোতে। ড্রেপড হল্টারনেক মেটালিক টপে ফারিয়ার লুকটি একেবারেই অন্যরকম। শরীরের সঙ্গে মানিয়ে যাওয়া নিখুঁত ভাঁজ এবং ডিপ নেকলাইন ফ্যাশনের মোহনীয় ছাপ তৈরি করেছে। সঙ্গে পরা কালো স্যাটিন পেন্সিল স্কার্ট লুকটিকে করেছে আরও পরিপূর্ণ ও সমসাময়িক। আর সেই সাহসী ফ্যাশনসেন্সই এবার আবারও ঝলসে উঠেছে তুর্কিতে তোলা তার সাম্প্রতিক ছবিগুলোতে। ড্রেপড হল্টারনেক মেটালিক টপে যেন একেবারেই অন্য রকম ছায়ায় প্রকাশ পেয়েছেন অভিনেত্রী। শরীরের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে যাওয়া এই টপের ভাঁজ আর ডিপ নেকলাইন দিচ্ছে গ্ল্যামারের মোহনীয় আভা। তার সঙ্গে পরা স্যাটিনের কালো পেন্সিল স্কার্ট পুরো লুকটিকে করেছে আরও বেশি স্কাল্পটেড, আরও পরিণত। মেটালিক টপের ঝিলিক, স্কার্টের স্নিগ্ধতা আর ফারিয়ার সাহসী ফ্যাশন স্টেটমেন্ট সব মিলিয়ে লুকটি যেন আধুনিকতার প্রতিটি সংজ্ঞাকে নতুন করে লিখে দিয়েছে। ওয়েভি হেয়ারস্টাইলে তৈরি হয়েছে প্রাকৃতিক এক এফোর্টলেস চার্ম। মেকআপে ছিল না বাড়তি জাঁকজমক, তবুও ছড়িয়েছে চমৎকার দীপ্তি। লেন্স লাগানো চোখে কাজল ও মাশকারার নরম টাচ, পরিপাটি ভ্রু, হালকা গ্লসি লিপ, গালে নরম ব্লাশ আর হাইলাইটারের শিমার। মিনিমাল মেকআপের মধ্যেই তিনি দেখিয়েছেন কীভাবে সিম্পল গ্লোও ফ্যাশনে বড় ভূমিকা রাখতে পারে। গোটা সাজপোশাকের সঙ্গে মিল রেখে অ্যাকসেসরিজেও রেখেছেন সাদামাটা। কানে ছোট স্টাড, হাতে সোনালি স্টেটমেন্ট ঘড়ি, আংটি আর ব্রেসলেট। এই স্লিম, মিনিমাল অ্যাপ্রোচই লুকটিকে করেছে ট্রেন্ডি এবং একেবারে সমসাময়িক।


এই বিভাগের আরো খবর