সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জোরালো হলো সামান্থার বিয়ের গুঞ্জন

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু- এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। তাতে বলা হচ্ছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার। ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। ভক্তরাও চাইছিলেন, তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে নতুন কাউকে মন দেন। এরপর বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমে জড়ান। শোনা যায়, লিভ ইনেও থাকা শুরু করেছিলেন তারা। অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল; অপেক্ষার অবসানও হলো ভক্তদের। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন। এও উল্লেখ করা হয়, বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন। এছাড়াও, যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার সদ্গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন। এরপর থেকেই সামান্থা ও রাজ নিদিমরুর সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। রাজের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই; কখনও তিরুপতির মন্দিরে, কখনও বা বিমানে রাজের কাঁধে মাথা রাখার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। শোনা যায়, নাগের দ্বিতীয় বিয়ের পরই নিজের সম্পর্কে সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন সামান্থা। যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর