সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিলয় আলমগীর-হৃদির ঘর আলো করে এল কন্যা রুশদা

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীরের পরিবারে এসেছে নতুন খুশি। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর রাতে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। প্রথমবার বাবা হয়ে উচ্ছ্বসিত নিলয় নিজেই জানালেন এই সুখবর। নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। সেখানে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ” পোস্টটি ছড়িয়ে পড়তেই সহকর্মী, ভক্ত আর নেটিজেনদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। নিলয় ও হৃদির পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখান থেকেই সম্পর্ক, পরে দুই পরিবারের আয়োজনে ২০২১ সালের ৭ জুলাই তাদের বিয়ে হয়। হৃদির এটি প্রথম বিয়ে, আর নিলয়ের দ্বিতীয়। বহুদিনের অপেক্ষার পর প্রথম সন্তান আসায় আনন্দে ভাসছেন এই দম্পতি। তারকা অঙ্গনের অনেকে নিলয়কে অভিনন্দন জানিয়েছেন। আরশ খান, কচি খন্দকারসহ অনেক সহশিল্পী তাদের শুভেচ্ছা বার্তায় নতুন বাবা-মায়ের পাশে থাকার কথা জানিয়েছেন। ভক্তরাও প্রার্থনা করছেন ছোট্ট রুশদার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য। নতুন সন্তানের আগমনে নিলয়-হৃদি দম্পতির জীবন যেন আরও রঙিন হয়ে উঠেছে।


এই বিভাগের আরো খবর