সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্ঝরের গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিনোদন: শিশুদের কল্পনা, দুষ্টুমি, অনুভূতি আর রঙিন পৃথিবীকে গানেই তুলে আনল এক নতুন অ্যালবাম। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে নির্মিত শিশুতোষ গানের অ্যালবাম হাউ মাউ খাউ প্রকাশ পেয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানশালার ইউটিউব চ্যানেলে। অ্যালবামটিতে রয়েছে পাঁচটি গান। নির্মাণে সঙ্গীতায়োজন করেছেন অটমনাল মুন। পুরো উদ্যোগটি বাস্তবায়ন করেছে এক নির্ঝরের গান ও সিএসআর আইএসআর প্রক্রিয়া। শেলটেক সিএসআরের অংশ হিসেবে অ্যালবামটিতে সহায়তা দিয়েছে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি এসব গানে অংশ নিয়েছেন মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীব। এনামুল করিম নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতির বৈচিত্র্য, কল্পনা, তাদের অভিযোগ-অনুযোগ এবং প্রকৃতি দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গিই এই অ্যালবামের মূল বিষয়। তিনি বলেন, “শিশুরা যেভাবে পৃথিবীকে দেখে, বড়রা যেভাবে তাদের দেখে, সব মিলিয়ে শিশুদের ছোট ছোট গল্পগুলোই গানগুলোতে ধরার চেষ্টা করেছি। ”অ্যালবামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব। শিশুদের জন্য গান গাওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, “নিজের গায়কি থেকে বেরিয়ে নতুনভাবে গানটা করতে হয়েছে। নির্ঝর ভাইয়ের সঙ্গে কাজ মানেই একধরনের কর্মযজ্ঞ। একেকটা গান একেক রকম নির্দেশনায় তৈরি হয়। এই বৈচিত্র্যই তো মজা। বিশ্বাস করি শিশুদের ভালো লাগবে। ”প্রথম গান হাউ মাউ খাউ গেয়েছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। প্রথমবার গান রেকর্ড করার অভিজ্ঞতা ছিল তার জন্য বেশ রোমাঞ্চকর। মেঘা বলেন, “এটা আমার ফার্স্ট রেকর্ড ছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। খুব আনন্দ লাগছিল, খুব খুশি হয়েছিলাম। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ”পর্যায়ক্রমে প্রকাশ পাবে অ্যালবামের বাকি গানগুলো, যার মধ্যে রয়েছে হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে এবং এই তুই কি করছিস।


এই বিভাগের আরো খবর