সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথমবারের মতো জুটি বাঁধছেন শরিফুল রাজ-সৈয়দা তৌহিদা হক তিথী

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:মডেলিংয়ে সৈয়দা তৌহিদা হক তিথীর অবস্থান প্রথম সারিতে। অনেক বছর ধরে কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিথী। সেটা জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের ‘মাসুদ রানা’। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি। এদিকে তিথী এবার জুটি বাঁধলেন হালের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। তবে কোনো চলচ্চিত্র বা ফিকশনে নয়, বিজ্ঞাপনচিত্রে। বিশাল পরিসরে বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন ফাহাদ খান। চার দিন ধরে শুটিং হয়েছে কঙ্বাজারে। তিথী জানান, একটি শীতকালীন প্রসাধনীর প্রচারণায় দেখা যাবে তাদের। তিথী বলেন, ‘আমি যেমন মডেলিং করছি, রাজ ভাইয়ার ক্যারিয়ারও মডেলিং দিয়েই শুরু হয়েছিল। তার সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করা হলো। যদিও আমাদের বেশ আগে থেকেই পরিচয় ছিল। একসঙ্গে বিভিন্ন শো করেছি। অভিনয়টা প্রথম করলাম আরকি। খুব ভালো লেগেছে। তিনি তো পাকা অভিনেতা। আমাকেও অনেক হেল্প করেছেন।’ ডিসেম্বরের প্রথমার্ধে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। এ ছাড়া নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন, সে খবর কিছুদিন পর প্রকাশ্যে আনবেন।


এই বিভাগের আরো খবর