সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কন্যাসন্তানের নাম জানালেন কিয়ারা আদবাণী -সিদ্ধার্থ মালহোত্র 

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড দম্পতি কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্র অবশেষে জানালেন তাদের কন্যাসন্তানের নাম। চলতি বছরের ১৫ জুলাই প্রথম সন্তানের জন্ম দেন কিয়ারা। তখন থেকেই অনুরাগীদের কৌতূহল-তারার নাম কী রাখলেন তারকাদম্পতি? সন্তান জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছিল বিভিন্ন নামের প্রস্তাব। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম মিলিয়ে সন্তানের নাম হবে ‘সিয়ারা’। আবার কেউ মনে করেছিলেন ‘সিতারা’ই হবে সবচেয়ে নিখুঁত নাম। এক অনুরাগী লিখেছিলেন, ছোট্ট কিন্তু সুন্দর নাম হতে পারে ‘সিয়া’। শেষ পর্যন্ত কন্যার নাম রাখলেন ‘সরায়াহ মালহোত্র’। সোশ্যাল মিডিয়ায় মেয়ের পায়ের ছবি শেয়ার করে সিদ্ধার্থ-কিয়ারা লেখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ-আমাদের রাজকন্যা।’ যদিও সরায়াহ নামের নেপথ্যে বিশেষ কোনো কারণ জানানো হয়নি। তবে অনুরাগীদের অনুমান, হিব্রু ভাষার ‘সারাহ’ নামের অর্থ ‘রাজকন্যা’। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই নাম রেখেছেন তারা। নামটি বেশ পছন্দ হয়েছে ভক্তদের। তবে মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি দম্পতি। ‘শেরশাহ’ ছবিতে অভিনয়ের সময়েই ঘনিষ্ঠ হন সিদ্ধার্থ ও কিয়ারা। পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তারা। চলতি বছরের মে মাসে মেট গালায় স্ফীতোদর কিয়ারা লাল গালিচায় হেঁটে নজরকাড়েন। এরপর কিছুদিনের মধ্যেই আসে সুখবর।


এই বিভাগের আরো খবর