সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন রূপে রণবীর কাপুর-আলিয়া ভাট

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের জৌলুস যেন নতুন করে লিখছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এখনো মুক্তির বহু বাকি, অথচ অপেক্ষার মাত্রা এখনই ছুঁয়েছে চূড়া। আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশলের মতো তিন তারকাকে এক ফ্রেমে একত্রিত করার খবরই ছিল যথেষ্ট, এর মাঝেই শুটিংয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে সৃষ্টি করেছে নতুন ঝড়। বিশেষ করে আলিয়ার রেট্রো সাজ আর রণবীরের পুরোপুরি নতুন অবতার দেখে নেটিজেনদের কৌতূহল যেন আরও বাড়ছে। দর্শকেরা বলছেন, এটা শুধু একটা সিনেমা নয়, বনশালির পর্দায় আবারও শুরু হতে যাচ্ছে এক রাজকীয় মহাযুদ্ধ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল আইফার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন রণবীর ও আলিয়া। পাশেই দাঁড়িয়ে কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক বনশালি। ছবিতে আলিয়ার সাজপোশাকে ফুটে উঠেছে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘বনশালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।’ রণবীর কাপুর এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বনশালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির। আসন্ন এ সিনেমায় রণবীর, আলিয়া ও ভিকির পাশাপাশি অভিনয় করছেন বোমান ইরানি, তুষার কাপুর, ভাগ্যশ্রী পটবর্ধন, মুরলি শর্মাসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ আগস্ট।

 


এই বিভাগের আরো খবর