Dhaka ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনি অনন্য কীর্তি গড়লেন

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ৩২৫ Time View

স্পোর্টস: ক্যারিয়ারের সায়াহ্নে এসে দারুণ এক অর্জন ধরা দিল মাহেন্দ্র সিং ধোনির হাতে। প্রথম উইকেটকিপার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন সাবেক ভারতীয় অধিনায়ক। আইপিএলে রোববার চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন ধোনি। দিল্লির ইনিংসের একাদশ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ওপেনার পৃথ্বী শর ক্যাচ নিয়ে ৩০০ ডিসমিসাল পূর্ণ করেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। ৪২ বছর বয়সী ধোনির ৩০০ ডিসমিসালের মধ্যে ক্যাচ ২১৩টি, স্টাম্পিং ৮৭টি। এই তালিকায় ধোনির পরে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন দিনেশ কার্তিক ও কামরান আকমল, দুজনেরই ডিসমিসাল ২৭৪টি করে। ২৭০ ডিসমিসাল নিয়ে তাদের পরে আছেন কুইন্টন ডি কক। এরপর জস বাটলারের ডিসমিসাল ২০৯টি। পরে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেও উপলক্ষটা জয়ে রাঙাতে পারেননি ধোনি। দিল্লির কাছে ২০ রানে হেরে যায় চেন্নাই। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩টি ছক্কা ও ৪টি চারে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ধোনি। চলতি আসরে দলের তিন ম্যাচের মধ্যে এই প্রথম ব্যাটিংয়ে নামলেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

ধোনি অনন্য কীর্তি গড়লেন

Update Time : ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪