সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি : জোভান

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটকে তার সাবলীল অভিনয় দিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-তে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে তার যাত্রা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। জোভান বলেন, ‘আমার কাছে মনে হয় যে আসলে আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ হয়তোবা দেখেনি। মানে আমি অনেক বেশি উত্থান-পতন দেখে ফেলেছি আমার এই ছোট ক্যারিয়ারে।’ ১২ বছরের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার নাটক ক্যারিয়ার ১২ বছর অলরেডি ক্রস করে গেছে। সো আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি চড়াই-উতরাই দেখার পরও এখন পর্যন্ত দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি এবং কাজ করে যাচ্ছি। এটা আসলে অনেক বড় রহমত আল্লাহর।’ প্রসঙ্গত, জোভান ২০১১ সালে বাংলাদেশী খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর