সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশে ফিরে যা বললেন মিথিলা

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমে যারা তাকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানান। অভিনেত্রী বলেন, ‘মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি কাছ থেকে সব দেখে এসেছি। কিভাবে কী করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে।’ তিনি বলেন, আমার মনে হয়, টপ ৩০-এ যারা উঠেছেন তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সম্ভাবনা ও মান আছে। মিস ইউনিভার্সের মুকুট বহন করার ক্ষমতাও রয়েছে তাদের। আমি এ যাত্রায় গর্বিত। এরপর যে এখানে অংশ নিতে যাবে আমি তাকে সর্বোচ্চ সাহায্য করব। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও তিনি মিস ইউনিভার্সের মুকুট জয় করতে পারেননি। তবুও এ প্রতিযোগিতায় এক ইতিহাস সৃষ্টি করেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন এবং সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন মিথিলা। বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তানজিয়া জামান মিথিলা। তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষায় নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন।


এই বিভাগের আরো খবর