সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন শবনম বুবলী

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় এই তারকাকে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ছাদবাগানে বাগানবিলাস ফুলের আবহে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পরনে রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, খোলা চুল আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে স্নিগ্ধ এক অবয়বে ধরা দিয়েছেন নায়িকা। কানে দুল আর ঠোঁটের মিষ্টি হাসি তার এই সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। বাংলাদেশি মেয়েদের ঐতিহ্যের ধারক জামদানি শাড়ি নিয়ে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।’ বুবলীর এই স্নিগ্ধ রূপ দেখে ভক্ত-অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি আর ইতিবাচক কথায় ভাসছেন এই অভিনেত্রী। একজন ভক্ত লিখেছেন, ‘অসম্ভব সুন্দর লাগে আপনাকে শাড়িতে।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে বুবলী আপুকে।’

 


এই বিভাগের আরো খবর