সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সমর্থকদের ধন্যবাদ জানালেন মিথিলা

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

গেল কিছুদিন টানা দেশের গণমাধ্যমে আলোচনায় ছিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি অংশগ্রহণ করেছিলেন মিস ইউনিভার্স ২০২৫-এ। সেখানে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। এরপর পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করে ইতিহাস গড়েন মাগুরার এই মেয়ে। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেওয়া মিথিলা প্রথমে খুব একটা আলোচনায় ছিলেন না। কিন্তু সময় গড়াতে গড়াতে তিনি চলে আসেন আলোচনায়, জমিয়ে দেন প্রতিযোগিতাও। সহকর্মী থেকে শুরু করে তার অনুসারীরা সামাজিক মাধ্যমে তাকে সমর্থন জানাতে থাকেন। যাতে একসময় পিপলস চয়েস ভোটে শীর্ষেও উঠে যান তিনি। এরপর ভোট বড় ধরনের পতন হয় তার। শেষ পর্যন্ত টপ থার্টি থেকে শেষ করতে হয় তাকে, যা ছিল বাংলাদেশের জন্য ইতিহাস। এবার তিনি নিজের সমর্থকদের জানালেন ভালোবাসা এবং সমর্থনের জন্য তাদের প্রতি প্রকাশ করলে কৃতজ্ঞতা। একটি ভিডিও বার্তায় মিথিলা থাইল্যান্ড থেকে বলেন, ‘আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটি মিলিয়েই আজ আমার জার্নি এখানে সমাপ্তি হয়েছে। ফলাফল যাই হয়েছে তাতেই আমি খুশি, কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। এমন ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় তেকে ধন্যবাদ।’ আন্তর্জাতিক এই আয়োজনে প্রথম হয়েছেন মেঙ্েিকার ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যও এমন অর্জন এবারই প্রথম। থাইল্যান্ডের ব্যাংককে এবারের আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর