সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্দায় আসছে আসছে ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মমি’ আবার ফিরছে নতুন ছবির মাধ্যমে। সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‌্যাচেল ওয়াইজকে। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে ফ্রেজার নিজেই নিশ্চিত করেছেন নতুন ছবির ঘোষণা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরও দুটি ছবিও ব্যবসাসফল হয়। তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন ‘রিক ও কনেল’ চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। ফ্রেজারের ভাষায়, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে ‘রেডি অর নট’ ও নতুন ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন। ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে ইউনিভার্সাল ‘দ্য মমি’ রিবুট করলেও সেটি ব্যর্থ হয়। সে প্রসঙ্গ টেনে ফ্রেজার বলেন, ‘মূল সিরিজের মজা ও রোমাঞ্চ সেই ছবিতে ছিল না।’ যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার-র‌্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে। এখন অপেক্ষা শুধু শুটিংয়ের ঘোষণা জানানো।


এই বিভাগের আরো খবর