সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এক ফ্রেমে ক্যামেরা বন্দি হলেন জায়েদ খান-মাহিয়া মাহি

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দেড় বছরেও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে থেকে উপস্থাপনায় সরব এই অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির পর আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রেমের খবরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন জায়েদ খান। একসঙ্গে তাদের দেখা গেলেই শুরু হয় ফিসফাস। কয়েক মাস আগে মাহি যুক্তরাষ্ট্রে গেলে সেই আলোচনা আরও জোরালো হয়। তবে কখনোই তারা এ প্রসঙ্গে কথা বলেননি। আরও একবার সেই আলোচনা ফিরে এলো দুজনকে স্থানীয় একটি পার্কে একসঙ্গে দেখা যাওয়ায়। জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে। এ নিয়ে জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে এবারের পর্বে অতিথি হয়েছেন মাহিয়া মাহি। সে কারণেই দুজনের এক হওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহি ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।’ দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের সেন্টাল পার্কে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

 


এই বিভাগের আরো খবর