সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যুক্ত হলেন স্যাডি সিঙ্ক

প্রতিনিধি: / ৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিনোদন:থিয়েটার অভিনেত্রী থেকে মেইনস্ট্রিম সিনেমায় এসে নাম করেছেন স্যাডি সিঙ্ক। সুপারহিরোভিত্তিক কিছু সিনেমায় তাকে দেখা গেছে। সৌন্দর্য, স্টাইল ও অভিনয়ের মুন্সিয়ানায় তিনি নজর কেড়েছেন। এবার যোগ দিতে যাচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী বড় প্রজেক্টে। সবকিছু ঠিক থাকলে তাকে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী আগামী বছরের শেষ দিকে চলচ্চিত্রের শুটিং শুরু করবেন লন্ডনে, ডেডলাইন এই তথ্যই জানিয়েছে। প্রযোজক সূত্রে জানা গেছে, স্যাডি সিঙ্ক ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে অভিনয় করেছেন। এটি জুলাইয়ের ৩১ তারিখে মুক্তি পাবে। সিঙ্কের এই ছবিতে কি চরিত্র থাকবে তা নিয়ে অনেক জল্পনা আছে। তবে সেটি দর্শককে মুগ্ধ করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় তিনি যোগ দিচ্ছেন নতুন ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে। ২০২৬ সালে লন্ডনে হওয়া শুটিংয়ে অংশ নেবেন তিনি। রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত এই চলচ্চিত্রটি আগামী বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে। এই সময়ে স্যাডি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি তিনি ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর প্রচারণাযতেও অংশ নিচ্ছেন। সেখানে তাকে ম্যাঙ্ মেইফিল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও স্যাডি রবার্ট আইকের পরিচালনায় বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এ জুলিয়েট চরিত্রে অভিনয় করবেন। নোয়া জুপ তার প্রেমিক রোমিও চরিত্রে থাকবেন।


এই বিভাগের আরো খবর