সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সোলজার’-এ যুক্ত হলেন কন্টেন্ট ক্রিয়েটর রাকিন

প্রতিনিধি: / ৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিনোদন:বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের মেগাস্টার শাকিব খান। বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। ইতোমধ্যেই এই ছবির নায়িকা তানজিন তিশা এবং শাকিব খানের লুক প্রকাশ্যে আসায় তা নেটিজেনদের নজর কেড়েছে। তবে এবার ‘সোলজার’ টিমের আলোচনায় নতুন সংযোজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসার। সম্প্রতি রাকিন সামাজিক যোগাযো গমাধ্যমে ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা গেছে ঘন দাড়িতে। যদিও রাকিব আবসার নিজে তার চরিত্রের নাম বা অন্য কোনো বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। নেটিজেনদের ধারণা এই অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমায় তিনি হয়তো কোনো খলনায়ক বা নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। ছবির কাস্টিং ও লুক দেখে দর্শকরা ইতোমধ্যেই বড়সড় চমকের অপেক্ষা করছেন। শাকিব খান অভিনীত ও সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ঘরানার হওয়ায় এর জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


এই বিভাগের আরো খবর