সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও বাংলাদেশের আসছেন আতিফ আসলাম

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিনোদন:আবারও বাংলাদেশের মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ঢাকার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। মেইন স্টেজের ফেসবুক পেজ থেকে জানা যায়, এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে। কনসার্টের দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছে মেইন স্টেজ। এর আগে গেল বছর ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সেই কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন তার জনপ্রিয় গান- ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, এবং ‘তু জানে না’ পরিবেশন করে।


এই বিভাগের আরো খবর