সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নরেন্দ্র মোদির মায়ের ভূমিকায় দেখা যাবে রাবিনা ট্যান্ডনকে

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিনোদন:আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক নতুন সিনেমা ‘মা বন্দে’। এই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আর মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালম অভিনেতা উন্নি মুকুন্দনকে। ছবিটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরি। প্রযোজনায় আছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। নির্মাতাদের ভাষ্য, এটি মূলত এক মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক সিনেমা। রাবিনা ট্যান্ডন জানিয়েছেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। ছবিতে হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে। এদিকে উন্নি মুকুন্দন সামাজিক মাধ্যমে জানান, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি। নির্মাতারা জানিয়েছেন, মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে ছবিতে উন্নত ভিএফএঙ্ প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে রাবিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।


এই বিভাগের আরো খবর