সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানালেন তানজিয়া জামান মিথিলা

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে ভোটিং পর্বে তিনি বিশ্বব্যাপী ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে অবস্থান করছেন তিনি। আর অল্প কিছু ভোট পেলেই প্রথম স্থানে চলে আসবে মিস ইউনিভার্স বাংলাদেশ। মুকুট জয়ের লক্ষ্যপূরণে দেশবাসীকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানিয়েছেন মিথিলা। থাইল্যান্ড থেকে এক পোস্টে তিনি লিখেছেন, পিপলস চয়েস-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখ পর আপনাদের যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন এখন যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক। সম্প্রতি বিকিনি পরার কারণে সামাজিকমাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন মিথিলা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা জিতে সমালোচকদের মোক্ষম জবাব দিতে চান তিনি। মিথিলার কথায়, যারা আমার দেশকে নিয়ে হাসি তামাশা করে আমরা তাদেরকে উচিত জবাব দিতে চাই। দেখিয়ে দিতে চাই বাংলাদেশের পাওয়ার। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে বাংলাদেশে এতো এতো ভোট কখনোই পেত না। ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না। এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দেন। মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।


এই বিভাগের আরো খবর