সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগে যা বললেন মালাইকা অরোরা

প্রতিনিধি: / ৫৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। সম্প্রতি তার বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কীভাবে নাচলেন তিনি? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা। তিনি বলেন, ‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিইনা। যারা ট্রল করার, তারা করবেন। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’ যারা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশে মালাইকা বলেন, ‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।’ মালাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। সম্প্রতি হানি সিংহের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মালাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হানি। পাশে নাচছেন মালাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন।


এই বিভাগের আরো খবর