সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম ক্রুজ। প্রায় তিন দশক ধরে যিনি ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই ‘লাস্ট গ্রেট মুভি স্টার’-এর ঝুলিতে অবশেষে যুক্ত হলো তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল তার কাছে। তবে এবার সেই আক্ষেপ ঘুচলো। ৬৩ বছর বয়সী এই তারকা সম্প্রতি গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন। এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এই পুরস্কার তুলে দেন। টম ক্রুজের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ইনারিতু বলেন, ‘এটি হয়তো তার প্রথম অস্কার, কিন্তু আমি যা দেখেছি ও অনুভব করেছি, এটি শেষ হবে না।’ দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক অস্কার অধরা থাকলেও, একাধিকবার মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। তিনি অভিনেতা হিসেবে তিনবার মনোনীত হন- ১৯৮৯ সালের ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়্যার’ এবং ১৯৯৯ সালের ‘ম্যাগনোলিয়া’ চলচ্চিত্রের জন্য। সবশেষ, ২০২২ সালের ব্লকবাস্টার হিট ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও তিনি মনোনয়ন পেয়েছিলেন। এবার সম্মানসূচক ট্রফি জয়ের মাধ্যমে তিনি হলিউডের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের অধিকারী হলেন।


এই বিভাগের আরো খবর