সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন নিকোল কিডম্যান

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিনোদন:অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন অস্কুড পারকিন্স। এর নাম রাখা হয়েছে ‘দ্য ইয়ং পিপল’। এ চলচ্চিত্রে কিডম্যানের সঙ্গে মূল ভূমিকায় রয়েছেন লোলা টুং এবং নিকো পার্কার। এছাড়াও অভিনয় করছেন ব্রেনডান হাইনস, কাশ জুম্বো, হিদার গ্রাহাম, জনি নকলস, লেঙ্ িমিনেট্রি, লিলি কলিয়াস এবং তাতিয়ানা মাসলানি। চলচ্চিত্রটির আন্তর্জাতিক ও মার্কিন মুক্তির দায়িত্ব বহন করছে ন্যাঁইন। চলচ্চিত্রের কাহিনী কি নিয়ে তা এখনও প্রকাশ করা হয়নি। পারকিন্সের পূর্ববর্তী ‘লংলেগস’ ছবিটি ২০২৪ সালে সর্বোচ্চ আয়কারী স্বাধীন চলচ্চিত্র হিসেবে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছিল। আর ‘দ্য মনকি’ও বেশ ভালো আয় দিয়ে বাজিমাত করেছিল। পারকিন্সের পরবর্তী চলচ্চিত্র ‘কিপার’ ১৪ নভেম্বর মুক্তি পাবে। এটিও রয়েছে আলোচনায়। এমন সময় তিনি নিকোল কিডম্যানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, হরর গল্পের হবে সিনেমাটি। নিকোল হরর সিনেমার জন্য যথেষ্টই পরিচিত। বিশেষ করে ২০০১ সালের হরর চলচ্চিত্র ‘দ্য আদার্স’-এ কাজ করে তিনি দর্শক মাতিয়েছিলেন। সেখানে তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি বৈশ্বিকভাবে ২১০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল। কিডম্যানকে বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়নও এনে দিয়েছিল।


এই বিভাগের আরো খবর