সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিনোদন:দশ বছর আগের সেই নিষ্পাপ চোখ, নীরব অভিব্যক্তি আর হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়-সব মিলিয়ে মুন্নি যেন হয়ে উঠেছিল কোটি দর্শকের আবেগের আরেক নাম। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মেয়েটি হর্ষালি মালহোত্রা আজ আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ বিরতির পর দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে তার বড়পর্দায় প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। যেন এক নতুন তারকার উত্থানের প্রহর গুনছে সিনেপ্রেমীরা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এ খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামের মাধ্যমে হর্ষালি জানান, বড় পর্দায় ফিরতে তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এবার তিনি ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে ছবির নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র। আসন্ন ‘অখণ্ড ২’ সিনেমাটি হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে । ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


এই বিভাগের আরো খবর